Welcome to Rakib's world

স্বাগত আপনাকে আমার ওয়েবসাইটে এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের কম্পিউটার টিপস এবং স্ট্রিট যাদু এবং বাংলাদেশের বিভিন্ন খবর আরও অনেক কিছু

Monday, August 29, 2011

ফেসবুকের ব্যাকআপ রাখুন

Posted by Rakibul Islam On 1:04 AM

আজকাল প্রায়ই ই-মেইল আইডি, ফেসবুক অ্যাকাউন্ট বেদখল (হ্যাকড) হওয়া কথা শোনা যায়। হয়তো অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে আপনার দরকারি ছবি, তথ্য এবং অনেক বন্ধু আছে। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে বা নষ্ট হলেও যাতে সব তথ্য আগের মতো থাকে সে ব্যবস্থাও আছে। এজন্য সব তথ্যের ব্যাকআপ ফেসবুকে রাখতে পারেন। ফেসবুকে ঢুকে (লগ-ইন) করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে Download-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Account থেকে Account Settings-এ ক্লিক করে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। Verify Password-এ Password দিয়ে Continue-তে ক্লিক করুন। এখন Download Now-এ ক্লিক করলে ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। Download Now-এর নিচে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি কত মেমোরির সেটিও দেখা যাবে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি খুললে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোফাইল দেখতে পারবেন।

পেনড্রাইভের সুরক্ষা নিশ্চিত করুন

Posted by Rakibul Islam On 12:26 AM


ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open অথবা Explore করে না খুলে My computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে ( যেমন L হলে L ) পেনড্রাইভ খুলুন। এ ছাড়া Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনো সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।

এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ!

Posted by Rakibul Islam On 12:24 AM


উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে কম্পিউটারের সব ড্রাইভ রিফ্রেশ করে নিতে পারেন। এ জন্য Start/All Program/Accessories/Notepad-এ গিয়ে নো্টপ্যাড খুলতে হবে। এরপর নিচের সংকেত হুবহু নোটপ্যাডে লিখতে হবে।
Echo Off
cd/
tree
C:
Tree
D:
Tree
E:
Tree
F:
Tree
G:
Tree
H:
Tree
I:
Tree
J:
Tree
K:
Tree
L:
Tree
এখানে C, D, E, F, G, H, T, J, K, L, M, N কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভের লেটার হিসেবে ধরা হয়েছে। এ ছাড়া যদি আপনার কম্পিউটারে আরও কোনো ড্রাইভ থাকে, তাহলে আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন—S ড্রাইভ যোগ করতে নোটপ্যাডের শেষে লিখতে হবে: S:
Tree
এ ছাড়া আপনি ইচ্ছা করলে যেকোনো ড্রাইভ রিফ্রেশের তালিকা থেকে বাদ দিতে পারবেন। এ জন্য ওই ড্রাইভের লেটার মুছে তার পরের লাইনের Tree লেখাটি মুছতে হবে।
সংকেত লেখার পর File/Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে সেভ করুন। খেয়াল করুন, Refresh Drive নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি হওয়া Refresh Drive ফাইলটিতে ডবল ক্লিক করলেই কম্পিউটারের সব ড্রাইভ একসাথে রিফ্রেশ হবে। এখন থেকে এই ফাইলে ক্লিক করেই আপনি ড্রাইভ রিফ্রেশ করতে পারবেন।

Saturday, August 27, 2011

Bangladeshi Laptop DOEL at Only 12,000Tk !

Posted by Rakibul Islam On 3:34 AM

Recently, Bangladeshi Government Took Some Steps to Produce Laptop At a very low Price for Students and General People With a view to establishing Digital Bangladesh. They Wants To Give People opportunity to buy Laptop at a minimum prize.This project is being implemented with  Bangladesh University of Engineering (BUET), Malaysia thina Film Transistor (TFT) and other foreign specialist.
Bangladeshi Telephone Shilpo Shongstha (TESIS) declared that they will provide DOEL laptop’s only @ Tk 12000 from June/July/august/ 2011 .They will made 10000 Laptops in every month.
That Laptop’s Will Be Available In 3 Models. Pricing Will start from 12000/-, 18000/- and 27000/- taka.

Configuration of DOEL laptop’s  :

Model 2102
10.0″ LCD Panel (1024*600)
VIA 8650 800MHz
512 MB RAM
Integrated 0.3 MP Webcam, WiFi 802.11b/g
2 USB 2.0
SD Slot for Max 32 GB
Google Android Integrated

Model 0703
10.1″ (1024*600) WXGA LED Backlit
Intel® ATOM Processor N455 1.66GHz
1GB DDR3
Samsung SATA 250 GB HDD
Integrated 1.3 MP Webcam
802.11 bg/n
3 USB 2.0
Linux Based OS

Model 2603
13.3″ (1360*768) WXGA LED Backlit
Intel® ATOM Processor D525 1.8GHz
2GB DDR3
Samsung SATA 320GB HDD
Integrated 1.3 MP Webcam
802.11 bg/n
3 USB 2.0
Linux Based OS

Model 1612
14.0″ (1920*1020) LED Backlit
Intel® Celeron Dual Core T3500 2.1 GHz
2GB DDR3
Samsung SATA 320GB HDD
DVD Writer ( Samsung )
Integrated 1.3 MP Webcam
802.11 bg/n
4 USB 2.0
Linux Based OS

 

Posted By: Rakib

Thursday, August 25, 2011

Eid Mubarok

Posted by Rakibul Islam On 10:10 PM

Eid Mubarok to all visitor.The site is under construction.